বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের খোয়াই পাড়ের ১ শ ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ যথাসময়েই অন্য সকল অবৈধ স্থাপনা সরানো হবে

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৭৪০ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ খোয়াই নদীর পাড় তীরের সকল অবৈধ ও অনুনোমোদিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকাল সন্ধ্যা শহরের উত্তরের মধ্য বেইলী ব্রীজ থেকে নোয়াবাদের সুলতান মামদপুর মৌজার সীমানা পর্যন্ত নদীর তীর পাড়ের সকল অবৈধ অনুনোমোদিত স্থাপনা ও বৃক্ষ-রাজি এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সরজমিনে দেখা যায়, হবিগঞ্জ শহরের খোয়াই’র মধ্য বেইলী ব্রীজের নদীর উজানের সকল অবৈধ স্থাপনা, দেয়াল, শৌচাগার, একতল, দ্বিতল ভবন সহ ১শ ১২টি অবকাঠামো এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান হবিগঞ্জ সদর ইউ.এন.ও’র নাজির আলমগীর ফারুকী চৌধুরী। তিনি জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, পানি উন্নয়ন বোর্ডের এসডিই এমএল সৈকত, সদর থানার এস.আই আব্দুর রহিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কৌশলী নীতি অবলম্বন করে উচ্ছেদ ও অপসারণ কার্যক্রম নির্বিঘেœ সুসস্পন্ন করা হয়েছে। হবিগঞ্জ শহরবাসী ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ নদীর সফল উচ্ছেদ অভিযানের দৃশ্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক ইউটিউবে দর্শন করলেও বাস্তবে অনুরূপ উচ্ছেদ অভিযান খোয়াই পাড়ে প্রত্যক্ষ করছে। অভিযানকালে অবৈধ স্থাপনা আংশিক রক্ষা বা কালক্ষেপনে প্রভাবশালীদের তদবির অনুনয় বিনয় ধন্যবাদের সহিত প্রত্যাখ্যানের শব্দও শোনা গেছে। নোয়াবাদের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বাসার সংলগ্ন দুলা শাহ’র মাজারের কথিত ভক্তদের নদীর পাড়ের দুলা শাহ’র আস্তানার অবৈধ স্থাপনার বিষয়ে উচ্ছেদে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন- ধর্ম বা গুরুর নামে বেআইনী স্থাপনা রক্ষা করা যাবে না। যথাসময়েই অবৈধ স্থাপনা সরানো হবে ॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com