বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারীকে ধর্ষণচেষ্টার দায়ে হবিগঞ্জে রুবেল মিয়া (৪২) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ফাতিমা ইমরুজ ণিকা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন রাতে দুই শিশুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন প্রতিবেশী এক নারী। এ সময় তিনি বাইরে বের হলে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল পালিয়ে যায়। ঘটনার পর রুবেলের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। আদালতের পেশকার জিয়াউদ্দিন জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রুবেল মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com