শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি সালিশী প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের লক্ষ্যে গঠিত শালিসি বোর্ডের ২য় দফা বৈঠক গতকাল বুধবার বিকালে শহরের একটি চাইনিজ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা ব্যক্তিগত কাজে লন্ডন থাকায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ আসনে জামায়াতের মনোনিত প্রার্থী মোঃ শাহাজান আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল (রঃ) মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আসজদ আহমেদ, সিলেট কল্যান সমিতির সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সরফরাজ চৌধুরী, মাওঃ আশরাফ আলী, মাওঃ নুরুল হক, চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, আ ফ ম ফখরুল ইসলাম কালাম, মাওঃ শুয়েবুর রহমান, এস আর চৌধুরী সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বিবদমান দাঙ্গা হাঙ্গামার বিরোধ দ্রুত নিঃস্পত্তির লক্ষ্যে কার্যকর কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পরে বোর্ডের সকল সদস্যবৃন্দ সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এতে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে ক্ষতিপূরণ নির্ণয় করার জন্য। পরে এক পথসভায় শালিসি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজান আলী। তিনি বলেন, উভয় গ্রামবাসী শালিসি বোর্ডের প্রতি আস্থা রেখে তাদের মতামত প্রদান করেছেন। পরবর্তী ধাপের জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে। সে মোতাবেক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নবীগঞ্জের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রয়েছে। সকলকে নিজ নিজ ব্যবসা বানিজ্য করার পাশাপাশি শালিসি বোর্ডকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, শালিস গঠনের পরে একটি মামলা দায়ের হওয়ার ঘটনাটি দুঃখজনক। এদিকে প্রশাসনকে নবীগঞ্জের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে আরও দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য আহ্বান জানান। এবং কেউ এ ধরনের কার্যক্রম করে নবীগঞ্জকে অশান্ত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com