শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জ সার্কেল অফিসে সেবা নিতে এসে দালাল চক্রের খপ্পরে পরছেন সেবা গ্রহীতারা। ফলে একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন সেবা গ্রহীতারা অন্যদিকে সরকার থেকে নির্ধারিত অর্থের থেকে বেশি খরচ করতে হচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। এ ছাড়া ভুয়া সার্টিফিকের্ট, ডাক্তারী রিপোর্ট, ডোপ টেস্ট, জন্মনিববন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। যদি কেউ ড্রাইভিং লাইসেন্স কিংবা কাগজ করতে আসে তাহলে বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু দালাল ধরলে এসব ভুয়া কাগজপত্র দিয়ে ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র করে দেন। আর এসবের সাথে জড়িত রয়েছে অফিসের অসাধু কর্মচারীরা। এ নিয়ে কিছুদিন আগে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএর কর্মকর্তারা বিভিন্ন স্থানে অভিযান চালান। ধুলিয়াখাল এলাকার বাচ্চু মিয়া নামের কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ভূয়া ডাক্তারী রিপোর্টসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিআরটিএর সাথে যোগসাজস করে এসব ভূয়া কাগজ করে দেয়। বিনিময়ে সকলে মিলে টাকা ভাগ করে নেয়। এ চক্রের সাথে আরও অনেকে জড়িত আছে। এদেরও ধরতে অভিযান অব্যাহত আছে। গত বুধবার দুপুরে গোপায়া গ্রামের বাচ্চু মিয়াকে সদর থানায় সোপর্দ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, মোটরসাইকেলসহ হালকা যানবাহনের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে সরকার নির্ধারিত ৫শ’ ৩৮ টাকা ব্যাংকে জমা দিতে হয়। পরে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আরও দুই হাজার ৩শ’ টাকা জমা দিতে হয়। সব মিলিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে একজন ব্যক্তির খরচ হয় দুই হাজার ৮শ’ ৩৮ টাকা। কিন্তু হবিগঞ্জ বিআরটিএ অফিস থেকে হালকা যানবাহনের এ লাইসেন্সটি পেতে গ্রাহককে গুনতে হয় ৫ থেকে ৬ হাজার টাকা। এছাড়াও প্রতিটি সিএনজি’র লাইসেন্স, রোড পারমিট ও গাড়ির নম্বর প্লেটের জন্য সরকারি নির্দেশনা মতে জমা দিতে হয় প্রায় সাড়ে ১২ হাজার টাকা। আর এখানে গ্রাহককে গুনতে হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত টাকাগুলো যায় দালাল ও অফিসের অসাধু কর্মকর্তাদের পকেটে। হবিগঞ্জ বিআরটিএ অফিসের এ সমস্যা একদিন বা দুই দিনের নয়। বছরের পর বছর ধরে দালালদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সেবা গ্রহীতারা। এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, বিআরটিএ কর্মকর্তারা একজনকে আটক করে থানায় দিয়েছে। এ বিষয়ে তারা মামলা করবে। এরপর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com