মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ২ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীকে সাথে নিয়ে নোয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে বালু পাচারের সময় দুইজনকে ঘটনাস্থলে আটক করা হয়। পরে তারা নিজেরা দুষ স্বীকার পর মোবাইল কোর্ট তাদের ৬ মাস করে সাজা দেন। তারা হল ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আবু সিদ্দিকের ছেলে রাকিবুল ইসলাম, একই থানার জনপট্রি গ্রামের মহির উদ্দিনের ছেলে পলাশ মিয়া। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ প্রত্যেকের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।বুধবার সকালে তাদের হবিগঞ্জ কারাগারে পাঠানো হবে।এখন তারা পুলিশ হেফাজতে রয়েছে।