রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

উচাইল থেকে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশাহ গ্রাম থেকে রিপা আক্তার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের তুরাব আলীর কন্যা ও স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুুপুরে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান, এসআই আব্দুর রহিম ও আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ নামিয়ে ছুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ তার পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাতের কোন এক সময় রিপা গলায় উড়না পেছিয়ে তীরের সাথে আত্মহত্যা করে। সকালে উঠে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে পরিবারের লোকজন জানায়, সে মানসিক রোগী ছিল এবং এক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com