বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

ইউপি সদস্য আছকির মিয়ার মৃত্যুতে এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত সদস্য মোঃ আছকির মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। বুধবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ আছকির মিয়া মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউজ)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। বুধবার বিকেল ৫টায় ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদ মাঠে নামাজে জানাজা শেষে পারিববারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজা নামাজে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মনডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মখলিছ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার হাজারো লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com