বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

ডেসটিনির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করেন। অভিযুক্ত ডেসটিনির কর্মকর্তা দুই আসামী হল-মাধবপুরের সাকুচাইল গ্রামের শেখ আরজু মিয়ার পুত্র শেখ মোঃ জাহাঙ্গীর ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামের আব্দুস ছোবহানের পুত্র মোঃ আব্দুল আলিম। মামলার বাদী হবিগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট এএইচএম সাইদুজ্জামান মামলায় উল্লেখ করেন-আসামীগন ডেসটিনির কর্মকর্তা। তাদের সাথে পরিচয়ের সূত্রধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা তারা হাতিয়ে নেয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তারা আজ নয় কাল করে কালক্ষেপন করতে থাকে। এ ব্যাপারে বিভিন্নভাবে যোগাযোগ করেও টাকা আদায় করা সম্ভব হয়নি। হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম গত ২৪ মার্চ মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। আদালতে উপস্থিত আইনজীবীগন এ সময় ডেসটিনির বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অর্থ আত্মসাত টাকা পাচারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com