শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

রণজিৎ কুমার দাস হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ শচীন্দ্র কলেজের শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউট লিডার রণজিৎ কুমার দাস হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল বিকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণীয় সভায় শিক্ষক রণজিৎ কুমার দাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এসকে ফজলুল হক, বৃন্দাবন সরকারী কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার। উল্লেখ্য যে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শচীন্দ্র কলেজের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ট রোভার গ্র“প সহ আরো ৬টি ইভেন্টে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। আগামী ৩০ ও ৩১ মার্চ তারা সিলেট এমসি কলেজে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com