শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান ও ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান সম্পন্ন। গতকাল সকাল ১১ টায় জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবিরের অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির কলেজের ৫০ জনগরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান এবং ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬০ জন মুক্তিযোদ্ধাদেরকে একটি করে ছাতা ও একটি যায়নামাজ এবং হিন্দু মুক্তিযোদ্ধাদেরকে একটি করে ছাতা ও একটি বিচানার চাদর প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ফেরদৌস ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মুক্তিযোদ্ধা সফিকুর রহমান। উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের দাতা সদস্য ইদ্রিস মিয়া, গভর্ণিং বডির সদস্য কাজী আব্দুল আওয়াল মামুন, ফিরুজুর ইসলাম, সবিতা রানী পাল, সহকারী অধ্যাপক ফিরোজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ অভিভাবক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com