শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

শহরের ২নং পুল এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ॥ লুটপাট

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট হয়েছে। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের পুত্র সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ওই সময় বড় বহুলা গ্রামের আব্দুস শহীদেও পুত্র সাজু মিয়া, মৃত লতিফের পুত্র আব্দুস শহীদ, বশির মিয়া, শাহ আলম ও ফরিদ মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকার মেসার্স ইসলাম ট্রেডার্স ও সৈয়দ আলী স্টোর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তখন তারা ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সাইফুল বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত সাইফুলকে উদ্ধার করে সদর হাসপতাালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি সহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com