শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এ দণ্ডদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত তরিক উল্লার পুত্র বেল্লাল হোসেন (৩০) ও জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের মৃত জাহির আলীর পুত্র আক্কাছ হোসেন (৩২)।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সাসছুদ্দিন খাঁন জানান, দণ্ডপ্রাপ্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। গত মঙ্গলবার রাতে এএসআই অনিক হোসেন ও এ এসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মধ্যসমত গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেন।
গতকাল বুধবার দুপুরে আসামীদের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমান আদালতে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com