সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কালীগাছ তলায় বালু বোঝাই ট্রাকের ঢালা পড়ে পত্রিকা বিক্রেতা আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীগাছ তলায় বালু বোঝাই ট্রাকের ঢালা পড়ে কাঞ্চন রায় (৪০) নামের পত্রিকা বিক্রেতা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পত্রিকা বিক্রেতাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কাঞ্চন নোয়াহাটি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে স্থানীয় পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। গতকাল বুধবার সকালে স্থানীয় পত্রিকা নিয়ে বিক্রি করার সময় ওই এলাকায় দাড়ানো একটি ট্রাকের ঢালা তার মাথায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে পত্রিকা বিক্রেতা সমিতির সভাপতি কামাল খান জানান, অনেকেই পত্রিকা বিক্রি করে অতি কষ্টে তাদের পরিবার নিয়ে জীবন যাপন করে। কাঞ্চন তাদের মধ্যে একজন। সে আহত হওয়ার কারণে তার পরিবার অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। সমিতির কোন ফান্ড না থাকায় আর্থিক সাহায্য করা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com