বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমসহ যুগান্তরের কেরানীগঞ্জ, আশুলিয়া, লোহাগড়া, তাহিরপুর, ধামরাই, গোপালগঞ্জ সহ অন্যান্য প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে বাহুবলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর চৌমুহনীতে যৌথভাবে এ মানববন্ধন কর্মসুচি পালন করে বাহুবল প্রেসক্লাব ও মিরপুর প্রেসক্লাব। মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ সমুজ আলী রানার সভাপতিত্বে এবং যুগান্তর বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর মাসুম ও নুর উদ্দিন সুমনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আসকার আলী, মিরপুর ব্যকসের সভাপতি আলহাজ্ব সামছুল হক মাষ্টার, চারগ্রামের নেতা জাহিদুল হোসেন জিতু মিয়া, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি দিদার এলাহী সাজু, সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, মোঃ মামুন চৌধুরী, এম. সাজিদুর রহমান, ডাঃ রমিজ আলী, মোঃ জাবেদ আলী, সুহেল আহমদ কুটি, আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সাঈদ আহমদ, হুমায়ূন কবীর, জুবায়ের আহমদ, নুরুল আমিন শাহজাহান, সৈয়দ জামিল, আনোয়ার হোসেন সজল, উস্তার মিয়া, আব্দুল জলিল, মোঃ ফরিদ মিয়া, টিপু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি, সাংবাদিক হয়রানি এবং গ্রেফতার বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com