সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি কলেজ শিক্ষকদের

  • আপডেট টাইম বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ ফেব্র“য়ারি) দুপুরে কলেজের সামনের সড়কে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সমিতির ব্যানারে মানববন্ধন শেষে শিক মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তারা নরসিংদীতে অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, একের পর এক শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং এর কোনো সুষ্ঠু বিচার না হওয়ায় দিনদিন তা বেড়েই চলছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান শিক্ষকবৃন্দ। বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াছ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, মোঃ অহিদুজ্জামান, আব্দুল হাকিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শুভাষ চন্দ্র দেব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com