সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে ৩ দিনের লোক উৎসব শুরু কাল থেকে

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ দিনব্যাপী লোক উৎসবের আয়োজন করা হয়েছে। প্রাণ গ্র“পের সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ফেব্র“য়ারী বৃহস্পতিবার থেকে জালাল স্টেডিয়ামে এ উৎসব শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মো. সফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাবেল ও কণ্ঠ শিল্পী আশিক। জেলা প্রশাসক জানান, জেলার ৩ জন মরমী কবি’র নামে উৎসব উৎসর্গ করা হবে। তারা হচ্ছেন শেখ ভানু শাহ, মুন্সি শাহ জহির উদ্দিন দ্বীনহীন ও সৈয়দ শাহনূর। যাদের লেখা বাউল গান শতাব্দিকাল ধরে মানুষের হৃদয়ে স্থান দখল করে আছে। এতে স্থানীয় শিল্পী ছাড়াও দেশবরেণ্য বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। এ লোক উৎসবকে ঘিরে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মহিলাদের জন্য আলাদা বসার স্থান করা হচ্ছে। অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতি বছরই এ উৎসব চলবে বলে সংবাদ সম্মেলনে তিনি প্রত্যাশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com