বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

মাধবপুরে জুয়া খেলা নিয়ে ১০ জনকে কুপিয়ে আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জুয়া খেলতে নিয়ে ১০ জনকে কুপিয়ে আহত করেছে জুয়ারিরা। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার ইসলামাবাদ চা-বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে সকালে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, প্রায়ই ওই এলাকার কয়েকজন বখাটে জুয়ার আসর বসায়। এতে বাধা দেয় ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ কয়েকজন যুবক। এতে জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল মঙ্গলবার ভোররাতে জুয়ারিরা ওই এলাকার রুখন ইসলাম, ক্রান্তিক নায়কসহ জুয়ার বিরুদ্ধে থাকা যুবকদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ৩ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাদের বাঁচাতে এগিয়ে আসা ৭ জনও আহত হন। এ সময় জুয়ারিরা তাদের বাড়িতে লুটপাট চালায়।
আহত অবস্থায়-রুখন ইসলাম (২২), ক্রান্তিক নায়ক (৩০), আম্বিয়া বেগমকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com