বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে মাকে হত্যার অভিযোগ ॥ ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের বারলাড়িয়া গ্রামে মাকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বড় ভাই বাদী হয়ে ছোট ভাইকে অভিযুক্ত করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগমের আদালতে মামলা দায়ের করে। ওই গ্রামর মৃত রাজেন্দ্র দাসের পুত্র মনোরঞ্জন দাস বাদী হয়ে মামলাটি।
তিনি মামলায় উল্লেখ করেন, তার ছোট ভাই নিরঞ্জন দাস (৪০) বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সে দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তি ও নগদ টাকা পয়সা জোরপূর্বক আত্মসাত করার জন্য পায়তারা করে ব্যর্থ হয়। গত ১৯ ডিসেম্বর দুপুরে তার মা করতাবাসী দাসকে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। ওই দিন মাকে বাড়িতে নিয়ে না আসলে জিজ্ঞেস করলে সে জানায়, মাকে হবিগঞ্জ ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ওই হাসপাতালে খোজ করে মায়ের কোন হদিস পাওয়া যায়নি। জানতে চাইলে নিরঞ্জন সদুত্তর দিতে পারেনি। নিরঞ্জন ২৭ ডিসেম্বর ফোনে জানায়, মা মারা গেছে। কিন্তু বাড়িতে লাশ নিয়ে না আসায় ফোনে তাকে জিজ্ঞেস করলে সে জানায়, লাশ দাফন করা হয়েছে। এরপর থেকে নিরঞ্জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com