বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ভাদৈয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাদক অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে ভাদৈ আইডিয়াল হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ রাজ্জাক, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com