বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে হবিগঞ্জ শহরে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের পুরাণ মুন্সেফী এলাকার রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২ শতাধিক শীর্তাতদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বি.পি.এম)।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার, উত্তরণ সংসদের উপদেষ্ঠা ফয়সল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি প্রদীপ দাস সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, মুরাদ ইবনে সালাম, সুমন চৌধুরী, রুমেন চৌধুরী, মোশাহিদ আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে সমাজের বিত্তবানদের শীর্তাত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
অপর দিকে গতকাল বিকালে শহরের কিবরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত বেধে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম সেবা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com