সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জ সড়কে ৪টি ছাগলসহ ২ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে ছাগল ও সিএনজিসহ দুই চোরকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
আটককৃতরা হল, মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের ইছাক আলীর পুত্র হোসেন মিয়া (২০), বড় বহুলা গ্রামের মনা মিয়ার পুত্র মিন্টু মিয়া (২২), অপর চোর সিএনজি চালক মানিক মিয়া পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছাগল ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। যার নং মৌলভীবাজার থ ১১-০৮৩৫।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সিএনজি ও পিকআপ ভ্যান দিয়ে ছাগল চুরি করে আসছে। গতকাল একই কায়দায় তারা রাস্তার পাশে সিএনজি দাড় করিয়ে পার্শ্ববর্তী মাঠ থেকে বেশ কয়েকটি ছাগল সিএনজিতে তুলতে চাইলে স্থানীয় লোকজনের নজরে আসে। এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করলে সিএনজি চালক মানিক মিয়া পালিয়ে গেলেও উল্লেখিত দুই চোরকে আটক করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই মোল্লা লুৎফুর রহমান তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ছাগল, সিএনজি ও দুইচোরকে থানায় নিয়ে আসে। ছাগলগুলো রতনপুর গ্রামের মনুরঞ্জন শীলের বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে চোররা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে এবং ওই এলাকা থেকে আরও ছাগল চুরি করেছে বলে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com