শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ভাসমান সবজী চাষ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ অধিক লাভের আশায় ভিন্নœ রকম সবজী চাষ করেছেন নবীগঞ্জের চার কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে নবীগঞ্জ পৌরসভার পিরোজপুর গ্রামের একটি মাছ চাষের ফিসারীর উপর ভাসমান বেডে তলাবিহীন পদ্ধতিতে শীতকালীন সবজী চাষ করা হয়েছে। এতে স্বল্প খরছে অধিক পারিশ্রমিক রয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করে ১৭-১৮ সালে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মোঃ আজহার আলী সাফল্য খরচের চেয়ে প্রায় ১২ গুনের অধিক অর্থ অর্জন করেছেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী।
ভাসমান সবজী চাষের মধ্যে রয়েছে শসা ফসলের জাত (এলীন), মরিচ ফসলের জাত (বিন্দু), ঢেড়ষ ফসলের জাত (আনন্দ), কলমি শাক ফসলের জাত (এভারগ্রীন), চাষ করা হয়েছে। পিরোজপুর গ্রামের চার কৃষক, এমদাদুর রহমান লেবু, মেহেদী হাসান, আবীর, শাকীব হাসান, নবীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর এর পরামর্শে এ পদ্ধতি অবলম্বন করে ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করেছেন।
এ ব্যাপারে কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী বলেন, ভাসমান বেডে তলাবিহীন সবজী চাষ করে স্বল্প খরছে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। এজন্য আমরা এই প্রজেক্ট হাতে নিয়ে কৃষকদের জন্য কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com