রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

নবীগঞ্জে ২৪ লাখ ভারতীয় নাসির বিড়ি ও প্রাইভেট কারসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৬১৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সোনামপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ লাখ ৬৪ হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি ও প্রাইভেটকারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গঁল। পরে বিড়িসহ আটককৃতকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সোনামপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে এসব বিড়ি উদ্ধার ও আবুল বাশার তনু নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই মোহাম্মদ ইমদাদুল হক জানান, ওই গ্রামের মোস্তফা মিয়া দীর্ঘদিন যাবত ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি আমদানী, বিক্রি ও পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ লাখ ৬৪ হাজার ভারতীয় নাসির বিড়ি, প্রাইভেটকার ও বাড়ির মালিক হাজী আব্দুল মতলিব মিয়ার পুত্র স্থানীয় কলেজে একাদশ শ্রেনীতে অধ্যয়নরত আবুল বাশার তনু (২০) কে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত নাসির বিড়ি, প্রাইভেটকার ও গ্রেপ্তারকৃত আবুল বাশার তনুকে নবীগঞ্জ পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com