সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে সরকারী রাস্তা দখল করে বাড়ী নির্মাণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
  • ৭৪১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা খড়কী গ্রামে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সরকারী রাস্তা অবৈধভাবে দখলে করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খড়কী গ্রামের চলাচলের একটি রাস্তা দখল করে একই গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে আক্কাছ মিয়া একটি বিল্ডিং নির্মাণ শুরু করে। এলাকার লোকজন তাকে বাঁধা প্রদান করলেও ঘর নির্মাণ অব্যাহত রাখে। এ বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে হোসাইন আহাম্মদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com