সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরের অনন্তপুর থেকে দুই কলগার্ল ও খদ্দের আটক

  • আপডেট টাইম বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্ল্যাট বাসায় কলগার্লদের নিয়ে অসামাজিক কার্যকলাপ চলছে। এদিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার দিবাগত রাতে অনন্তপুর হাসপতাাল সংলগ্ন এলাকা থেকে দুই কলগার্ল ও এক খদ্দেরকে আটক করে। তারা হল, মিজানুর রহমান (২৫), লিজা আক্তার (২০) ও সোনিয়া (১৮)। তবে তাদের গ্রামের বাড়ি জানা যায়নি। ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফ্ল্যাট বাসা নিয়ে এবং বিভিন্ন আবাসিক হোটেলে এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকজনকে ধরে কারাগারে প্রেরণ সহ মোবাইল কোর্টে সাজা দেয়া হয়। কিন্তু তাদের পিছনে প্রভাবশালীরা থাকায় আইনের ফাঁক ফোকড় দিয়ে বেড়িয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। এছাড়া তারা অসাধু কিছু আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করেও এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনুন্ধ্যানে জানা যায়, সিনেমা হল এলাকার আবাসিক হোটেলগুলোতে এসব কার্যকলাপ চলছে বেশিরভাগ। এসব হোটেলে রুম ভাড়া প্রতিঘন্টায় ৮শত থেকে এক হাজার টাকা। অপরদিকে জানা যায়, আটক তিন জনের অভিভাবকদেরকে এনে মুছলেখা রেখে গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com