সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে প্রাইম ফুডে এসি বিস্ফোরণ মিষ্টি কারিগর দগ্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রাইম ফুড নামের ব্যবসা প্রতিষ্ঠানে এসি বিস্ফোরিত হয়ে ঝন্টু দাস (৩৫) নামের এক মিষ্টি কারিগর দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে শহরের আরডি হল রোডস্থ প্রাইম ফুড ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে বিকট শব্দে একটি এসি বিস্ফোরিত হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে থাকা কর্মচারী ঝন্টু দাস দগ্ধ হয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হাই জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারণে এসি টি বিস্ফোরিত হয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায় নি। তবে বিষয়টি তদন্তের পর আসলে কি ঘটেছিল তা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com