শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

হবিগঞ্জে সেনাাহিনী ও র‌্যাবের টহল শুরু ॥ চলছে তল্লাসী

  • আপডেট টাইম শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘœ করতে হবিগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী ও র‌্যাব। চলছে বিভিন্ন স্থানে তল্লসী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরাপদ করা এবং সহিংসতা রোধে এ টহল ও তল্লাসী শুরু করা হয়েছে। শুক্রবার বেলা ২টার পর থেকে জেলার সর্বত্র তল্লাসী ও টহল শুরু করে সেনাবাহিনী। সব ধরণের যানবাহনেই তল্লাসী করা হচ্ছে। জেলায় একটি ব্রিগেডের অধিন ২টি ব্যাটেলিয়নে ৭/৮শ’ সেনা সদস্য কাজ করছেন। ৩৬০ পদাতিক ব্রিগেডের অধিনে এর দায়িত্ব পালন করছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেলা সদরসহ প্রত্যেকটি উপজেলায় সিএনজি অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন ও আবাসিক হোটেলগুলোতে তল্লসী করছে র‌্যাব। এছাড়া র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ হবিগঞ্জের দায়িত্বরত কর্মকর্তা এএসপি উবাইন। তিনি জানান, র‌্যাব অভিযানে নামার পর থেকে জনমনে স্বস্থি দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে বলেও আশা প্রকাশ করছে মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com