রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে নৌকার বিজয়ে একাট্রা নেতারা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৮৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ শেষ মুহূর্তে হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। গতকাল বুধবার দিনভর বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডঃ মাহাবুব আলী। তার সাথে শতশত নেতা-কর্মী প্রচারণায় অংশ নেন। মহাজোটের প্রার্থী এডঃ মাহাবুব আলী পক্ষে গত সোমবার থেকে অভিমান ভেঙ্গে প্রচারণায় নেমেছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম। আলোচিত এই নেতা গত ৩দিনে ৮নং বুল্লা ইউনিয়ন থেকে শুরু করে মাধবপুরের বিভিন্ন ইউনিয়নে মহাজোট প্রার্থীর সাথে প্রায় ২০ টি পথসভায় অংশ নেন শাহ মোঃ মুসলিম। মহাজোট প্রার্থী এডঃ মাহাবুব আলীর নৌকার পক্ষে নতুন করে যারা প্রচারনায় নেমেছেন তারা হলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মোঃ এখলাসুর রহমান, বাবুল হোসেন খান সহ অভিমানি নেতারা। আগে থেকেই প্রচারনায় আছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আকবর হোসেন জিতু, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুল হাই রাজিব, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার ছায়েদুল হক সুমন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান মারুফ ছিদ্দিকি সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। এছাড়াও মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রায় সকল নেতৃবৃন্দ নৌকার প্রচারনায় ব্যাস্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com