রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আবু জাহিরকে নির্বাচিত করতে গণসংযোগ অব্যাহত রেখেছেন খেলোয়াড় ও সংগঠকরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৭২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ এবং মহাজোট মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির এর সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন হবিগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়ার এবং ক্রীড়া সংগঠকবৃন্দ। গতকাল তারা পুরো শহর জুড়ে গণসংযোগকালে বলেন, এমপি আবু জাহির হবিগঞ্জ-লাখাই এবং শায়েস্তাগঞ্জের সার্বিক উন্নয়নের সাথে হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়াঙ্গণে বৈপ্লবিক উন্নয়ন করেছেন। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি। এমপি আবু জাহির হবিগঞ্জে আন্তর্জাতিক খেলা আয়োজনের আশ্বাস দিয়েছেন। ক্রীড়াঙ্গণের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারো নির্বাচিত করা প্রয়োজন। এ সময় তারা এমপি আবু জাহিরের উন্নয়ন সংবলিত প্রচারপত্র বিলি করেন এবং সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সাবেক খেলোয়াড় আব্দুল মোতালিব মমরাজ, সমীর দাশ, আব্দুল হান্নান, আব্দুর রহমান, হেলাল উদ্দিন, আহসানুল হক সুজা, বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবীর সাহেদ, সৈয়দ আহমেদ, কামাল বিন মুরাদ, মাহমুদ হাসান রকি, কাবাডি খেলোয়াড় লুবনা, নীলা, সাজু, শীতি, ফাতেমা, জুই, কলি, ক্রিকেটার তুষার, পারভেজ, সাইদুরসহ শতাধিক সাবেক ও বর্তমান খেলোয়ার এবং ক্রীড়া সংগঠকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com