শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে আ.লীগ কার্যালয় ভাংচুর মামলার আসামি মাসুম গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র ও পলাশ বিক্সস ফিন্ডের ম্যানেজার।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াত চক্রের নেতাকর্মীদের হামলায় অফিসের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে। এতে ১৫ আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ঐ রাতেই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ জিতু মিয়া লস্কর বাদী হয়ে প্রায় ২শত জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও বর্তমান জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুম। গতকাল বুধবার বিকেল ৩টায় বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ীস্থ পুলিশ চেক পোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গতকাল বিকেলে জামায়াত নেতা সিদ্দিকুর রহমান মাসুমকে সার্কেল স্যারের নেতৃত্বে আটক করে ডিবি পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত পৌর আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলাসহ একাধিক গাড়ী পুড়ানো ও নাশতকার অভিযোগে মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com