রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী ও সভা

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৭২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে তিনকোণা পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, ফখরুল ইসলাম বাবুল, সালাউদ্দিন টিটু, এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মান্না, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ আনসারী, এস.এম সিদ্দিকী সনি, জনি পারভেজ জনি, হারিছ চৌধুরী, শেখ মখলিছুর রহমান, সফিকুল ইসলাম লিটন, মখলিছুর রহমান ফয়সল, সৈয়দ রুবেল আহমেদ, রনাক হাসান তারেক, সৈয়দ রুহেব আহমেদ, মকসুদ আলী, আবুল কাসেম পিন্টু, হাবিবুর রহমান রিংকু, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মহিবুর রহমান শাওন, যুগ্ম আহ্বায়ক মাহী কিবরিয়া সবুজ, সাইদুর রহমান, মহিতুল ইসলাম সুজন, পৌর ছাত্রদল নেতা মিজানুর আলম, গোলাম মাহবুব, সাইফুল ইসলাম শিপন, পান্না কুমার শীল, পলি টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা জি.কে ঝলক, সজিব আহমেদ, প্রসেজিৎ, শেখ আজিজ, জুবায়ের, নাসির উদ্দিন, রাশেদ আহমদ, এম.এ হান্নান, সিরাজুল হক লিটন, এম.এ হাসান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com