শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্ণিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
যে ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আসনওয়ারী প্রার্থীরা হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ (নৌকা), ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা), জুবায়ের আহমেদ (মোমবাতি)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) মো. আব্দুল মজিদ খান (নৌকা), মাওলানা আব্দুল বাছিত আজাদ (ধানের শীষ), শংকর পাল (লাঙ্গল), মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা), আফছার আহমদ রূপক (সিংহ)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) মো. আবু জাহির (নৌকা), জি কে গউছ (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), পিযুষ চক্রবর্তী (কাস্তে)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) মাহবুব আলী (নৌকা), আহমদ আবদুল কাদের (ধানের শীষ), শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি) ও আনছারুল হক (গোলাপ ফুল)।
প্রসঙ্গত, হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলেও তাদের কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। উল্লেখিত এই ৩টি আসনে ঐক্যফ্রন্টের জোটের শরীক দলের প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com