রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

পইলে এক মহিলাকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল দীঘির পশ্চিমপাড় এলাকায় সেলি আক্তার (২২) নামে এক মহিলাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দূবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের শফিক আলীর কন্যা। গতকাল রবিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শফিক আলীর সাথে প্রতিবেশী মুঞ্জব আলীর পুত্র কুটি মিয়ার বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। কিন্তু সালিশের সিদ্ধান্ত অমান্য করে আসছে কুটি মিয়াসহ তার লোকজন। গতকাল ওই সময় কুটি মিয়া, মনু মিয়া ও নানু মিয়াসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এতে সেলি প্রতিবাদ করায় তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। পরে তার শোর-চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com