শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে পাচারকালে মাইক্রো ভর্তি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোর রাতে মাধবপুর-মনতলা সড়কের পৌরসভার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ভর্তি মাইক্রোবাস (নং ঢাকা মেট্টো-গ-১৪-১১৮২) সহ মাদক ব্যবসায়ী শফিককে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, মাইক্রো যোগে গাঁজা পাচারের খবরে পুলিশ উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে মাইক্রোটি আটক করে। পরে তল্লাশী চালিয়ে মাইক্রো থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পাচারকারী উপজেলার শ্রীধরপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com