সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জের বিভিন্ন স্থানে জাপা নেতা আতিকের পক্ষে শোকরানা মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী ও সাধারণ জনগণ আনন্দিত হয়েছেন। দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শোকরানা মিলাদ মাহফিল ও মতবিনিময় করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করা হচ্ছে। গত শুক্রবার বাহুবল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাপা নেতা আতিকের পক্ষে শোকরানা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন উপজেলা জাপার আহ্বায়ক এমএ জলিল তালুকদার। সভা পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বার। বক্তৃতা করেন উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সৈয়দ আলী, সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক হাজী ডাঃএমদাদুল হক সবুজ, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আসাদুজ্জামান (ফাকু), উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আকবর আলী, যুবসংহতি যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মাহমুদ, সদস্য সচিব আশরাফ আলী, উপজেলা ছাত্র সমাজ আহ্বায়ক আলী মর্তুজা সাজু, যুবনেতা নুরুল আমিন, আঃ আহাদ, গোলাম মোস্তফা বাবুল মেম্বার প্রমূখ।
একই দিন হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌর ও লাখাই উপজেলা এবং নবীগঞ্জ উপজেলা, নবীগঞ্জ পৌর জাপার উদ্যোগে শোকরানা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সদর উপজেলার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি প্রফেসর আবিদুর রহমান ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার। মতবিনিময় সভায় উপজেলা জাপার নেতাকর্মীরা বক্তৃতা করেন। শায়েস্তাগঞ্জ পৌর জাপার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর সভাপতি আব্দুল কাইয়ূম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল। লাখাইয়ের বুল্লা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শাহজাহান তালুকদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছু। নবীগঞ্জ উপজেলার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের। সভা পরিচালনা করেন পৌর সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। শোকরানা সভায় দোয়া পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা ওলামা পার্টির সভাপতি মাওলানা মোশাহিদ আলী। মতবিনিময় সভাগুলোতে বক্তারা বলেন-আতিকুর রহমান আতিক একজন বিত্তবান মানুষ হলেও তার নেই কোন অহংকার। তিনি সর্বস্তরের মানুষের সাথে মিলে মিশে চলতে পারেন। গরীব দুঃখী মানুষের বিপদে আপদে তাদের পাশে এগিয়ে যাচ্ছেন। অনেকেই রাজনীতি করে সম্পত্তি উপার্জন করলেও ব্যতিক্রম জাপা নেতা আতিকুর রহমান আতিক। তিনি রাজনীতি করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে জনগণকে সহযোগিতা করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com