বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আর্ন্তজাতিক নাট্যোৎসবে যাচ্ছে শায়েস্তাগঞ্জের দেশ নাট্যগোষ্ঠী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৭৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারতের হাওড়া জেলার বালিতে আর্ন্তজাতিক নাট্যোৎসবে নাটক প্রদর্শনের জন্য যাচ্ছে শায়েস্তাগঞ্জের ‘দেশ নাট্যগোষ্ঠী’। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়ছে সংগঠনের এক ঝাঁক নাট্যকর্মী। আগামী ৬ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
সেখানকার অংঙ্কুর নাট্য সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৩টি দেশ থেকে অংশগ্রহণ করবে নাটকের দল। আর্ন্তজাতিক নাট্যোৎসবে দেশ নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে নাটক “অপ্রাকৃতিক প্রকৃতি”। নাটকটি লিখেছেন মুভেমেন্ট থিয়েটারের জনক ও নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী।
নাটক সম্পর্কে লেখক বলেন- ‘মাতৃত্ব¡ নারীর জীবনে এনে দেয় পূর্ণতা। যে নারী মাতৃত্বের স্বাদ পায়নি, সেই কেবল বোঝে এর অপূর্ণতা। তেমনই এক অস্পৃশ্য, অনাদৃত ও অবহেলিত সন্তানহীন নারীর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে নাটকটি’ এর নির্দেশনা দিয়েছেন তরুন নাট্যকর্মী ফখরুল হামিদ।
গত জানুয়ারি মাসে মঞ্চে আসে এ নাটকটি। হবিগঞ্জে বেশ কয়েকটি প্রদর্শন হয়েছে। এপ্রিলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় এ নাটকটি। ঢাকার মঞ্চে ব্যাপক প্রশংসা অর্জন করে নাট্যকর্মীরা। মুলত এ থেকে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে নাটকটি নিয়ে যাত্রা তাদের।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হারুন সাঁই, জনি রানি দাস, শামীম আহমেদ, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোসেফ হাবিব, সিরাজুল ইসলাম, মুখলিছুর রহমান, মাখন মিয়া, আব্দুল ওয়াহিদ, ফারুক দেওয়ান, মিঠুন, রৌদ্র, নয়ন ও সন্দীপ। এছাড়াও তাদের সফরসঙ্গী হয়েছেন দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও অর্থ সম্পাদক কিতাব আলী শাহীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com