শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফের পেছানো হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। ২০১৯ সালের ৭ জানুয়ারি সিলেটে মামলাটির তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধার্য তারিখ ছিল। সাক্ষীরা না আসায় একং পাঁচ আসামির উপস্থিতি না থাকায় সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ দিয়েছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম। ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, এ পর্যন্ত অসংখ্যবার এ মামলার তারিখ পেছানো হয়েছে। কখনও সাক্ষী না আসা, আবার কখনও আসামিদের অনুপস্থিত থাকার কারণে মামলাটির বিচার কার্যে বিলম্ব হচ্ছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ এ মামলার নয় আসামি আদালতে হাজির হন।
আর আদালতে হাজির ছিলেন না কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর ও জামিনে থাকা অন্য আসামি আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
আলোচিত এই মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com