শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ঘোষপাড়া আবাসিক এলাকার ‘‘তারা পুকুর’’ দখলমুক্ত ও সংস্কারের দাবী

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া আবাসিক এলাকার ঐতিহ্যবাহী ‘‘তারা পুকুর’’ দখলমুক্ত ও সংস্কারের দাবীতে হবিগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৬৫ স্বাক্ষরিত আবেদনপত্রটি জেলা প্রশাসকের হাতে এলাকাবাসী তুলে দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ঘোষপাড়া আবাসিক এলাকায় ‘‘তারা পুকুর’’ এ এলাকাবাসী নিত্যপ্রয়োজনে ব্যবহারসহ ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহার করে আসছিল। এছাড়াও পুকুরের ঘাটলায় অস্থায়ী মন্ডব তৈরী করে প্রতি বৎসর শারদীয় দুর্গোৎসব, শ্যামা পুজা ও সরস্বতী পুজাসহ অন্যান্য পুজাপার্বনাদি নিয়মিতভাবে পালন করে আসছে। সম্প্রতি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে কতিপয় ব্যক্তিবর্গ রাতের অন্ধকারে পুকুরের কিয়দংশে মাটি ফেলে দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে। এতে ঐতিহ্যবাহী ‘তারা পুকুর’ তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, বেআইনী কর্মকান্ড প্রতিহতক্রমে অবৈধভাবে ফেলা মাটি ও ময়লা-আবর্জনা অপসারণক্রমে পুকুরটি ব্যবহার উপযোগী এবং পূর্বাবস্থায় ফিরিয়ে আনার। আবেদনপত্র গ্রহণকালে জেলা প্রশাসক ঘোষপাড়ার ময়-মুরুব্বীসহ এলাকাবাসীকে জরুরী ভিত্তিতে ঐতিহ্যবাহী ‘তারা পুকুর’ রক্ষা ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com