বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুরে বিএনপি নেতার পিতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা হাজী আব্দুল আউয়াল (৬৫) অসুস্থ্যজনিত কারনে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ী চৌমুহনী ইউনিয়নের দেবীপুরে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার দু-দফা জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক
তার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সল, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, এডঃ সুফিয়া আকতার হেলেন, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী খান, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী শাখার সভাপতি মীর আব্দুল আলীম বাদল, সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, মাসুক রহমান, এনায়েত উল্লাহ, হাজী ফিরোজ, বাবুল হোসেন, সৈয়দ মোঃ সোহেল, ফরিদুর রহমান ফরিদ, এস এম ইকরাম, মোঃ মারুফ মিয়া, আলমগীর কবির, মোঃ হামিদুর রহমান। তারা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com