শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ডিপ্লোমা চিকিৎসকদের সহযোগিতা করতে হবে-ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ জেলা পরিষদ ভবনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিডিএমএ এর হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ডাঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডিএমএ সিলেট জেলা সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক ডাঃ প্রদীপ কুমার দাস, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ আল-মামুর শাহওয়াজ, এরিস্টোফার্মা লিঃ রিজিওনাল ম্যানেজার মোঃ মাসুদুর রহমান, গ্র“প পোডাক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, ডাঃ মোস্তফা মিয়া তালুকদার, ডাঃ রাজীব প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন- বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। চিকিৎসকদের সকল ধরণের সুযোগ সুবিধা দিচ্ছেন। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ডিপ্লোমা চিকিৎসকদের সহযোগিতা করতে হবে।
সভায় বক্তারা ডিপ্লোমা চিকিৎসকের চাকুরী ২য় শ্রেণীর মর্যাদা দেয়ার দাবি জানান। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত র‌্যাফের ড্র-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com