সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

যুক্তরাজ্যে “বাংলাদেশ বিষয়ক” সেমিনারে যুবদল নেতা মোঃ নিয়ামুল হক মাক্সীম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্সের ব্যানারে লন্ডনের হাউজ অফ কমন্সে “বাংলাদেশ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিএনপি ও সমমনা কিছু রাজনীতিক উপস্থিত থাকলেও আওয়ামী লীগের কোনও নেতাকর্মী উপস্থিত ছিলেন না। গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সভাপতি বারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা মুজাক্কির আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফয়জুন নূর। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ব্রিটেনের সরকার দলীয় হুইপ এবং লর্ড চেম্বারলাইন অ্যান্ড্রু স্টিফেনসন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লর্ড কোরবান হোসাইন, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেযার বব ব্লাকমান এমপি, পল স্কালি এমপি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাউথ এশিয়া ডিরেক্টর আব্বাস ফাইজ, ভয়েস ফর জাস্টিসের ড. হাসনাত হোসাইন, ইমাম আজমল মাসরুর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ। সেমিনারে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিঃ সহ-সভাপতি বাকি বিল্লাহ জালাল, যুক্তরাজ্য যুবদলের অন্যতম নেতা মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম, যুবদল নেতা এমদাদ ঠাকুর চৌধুরী, কাজী আকমল, জুয়েল আহমেদ প্রমুখ ।
আব্বাস ফাইজ বলেন, ‘রাজনীতি নিরপেক্ষ থেকেও এ কথা নিঃসংশয়ে বলা যায়, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়, এবং বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় তা ন্যায়ভ্রষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com