শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৮৯৫ বা পড়া হয়েছে

আজিজুর রহমান সজীব ॥ হবিগঞ্জে স্থানীয় একটি পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে ওই মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেন।
মামলার বিবরণে জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের মালিকানাধীন স্থানীয় দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকা কার্যালয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ ঘটনায় ওই পত্রিকা অফিসের তৎকালীন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান বাদী হয়ে ২০০৭ সালের ১০ এপ্রিল ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হচ্ছেন যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, যুবলীগ নেতা হাসান চৌধুরী হেমসিন, তালুকদার শাহীন, আবুল কাশেম চৌধুরী, মহিবুর রহমান মামুন, জাহির মিয়া ও ফয়ছল মোল্লা। তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে ১৮ এপিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৪ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উক্ত মামলায় যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, যুবলীগ নেতা হাসান চৌধুরী হেমসিন ও তালুকদার শাহীনকে আদালত ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। বাকি আসামিদের খালাস দেয়া হয়।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তরা অতিরিক্ত দায়রা জজ আদালতে আপিল করেন। শুনানি শেষে ২০১৬ সালের ২২ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাদের সাজা বহাল রাখেন।
ইতিমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন হাসান চৌধুরী হেমসিন ও তালুকদার শাহীন। গতকাল মঙ্গলবার যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম আদালতে হাজির হয়ে আপিলের শর্তে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com