শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জনগণ যাকে ভোট দিবে, সেই নির্বাচিত হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ মনে করে জনগণই দেশের সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে ভোট দিবে, সেই নির্বাচিত হবে। বিএনপি-জামায়াত এবং এরশাদ বার বার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জাতির পিতার কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। জনগণের স্বার্থে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। শনিবার রাতে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে মাঠে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন তাদের নেতারা হবিগঞ্জসহ সারাদেশে জনগণের সম্পদ লুটপাট করেছে। বোমাবাজী, সন্ত্রাসী ও চাঁদাবাজীর মাধ্যমে হবিগঞ্জ পৌরবাসীসহ জেলাবাসীকে অতিষ্ঠ করে রেখেছিল তারা। কিন্তু বিগত ১০ বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায়। দেশকে আমরা নিয়ে গেছি উন্নয়নের মহাসড়কে। অবহেলিত হবিগঞ্জ জেলাকে একটি আলোকিত জেলায় পরিণত করেছি। মূলত হবিগঞ্জ জেলার সকল উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হয়েছে হবিগঞ্জ পৌর এলাকায়। এই কারণে হবিগঞ্জ পৌরবাসী আগের চেয়ে অনেক বেশি নাগরিক সুবিধা ভোগ করছে। আশা করি আগামী নির্বাচনে হবিগঞ্জ পৌরবাসী আওয়ামী লীগকে বিমূখ করবে না। বিএনপির আমলে সাইফুর রহমান ১০ বছর মন্ত্রী ছিলেন, কিন্তু তার এলাকায় একটি মেডিকেল কলেজ করতে পারেননি। আমি এমপি নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজসহ অভাবনীয় সকল উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেছি।
তিনি আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। ছাত্রজীবন থেকে থেকে শুরু করে আজ পর্যন্ত নেতাকর্মীদেরে মতামতকে সম্মান জানিয়ে রাজনীতি করেছি। ভবিষ্যতেও আপনাদের মতামতের উপর ভিত্তি করেই হবিগঞ্জের জনগণের সেবা করে যেতে চাই। এ সময় আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-জেলা আওয়মাী লীগের সহ-সভাপতি মোঃ শরীফ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, পৌর কাউন্সিলর মোঃ জাহির মিয়া, মোঃ জুনায়েদ মিয়া, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, শেখ উম্মেদ আলী শামীম, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ ফজলু মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অমিয় রায়, আরমান খান জীবন, কাজল সরকার, মোঃ জুনায়েদ মিয়া, সামছুর রহমান সোহেল, মোঃ ইয়াহিয়া চৌধুরী, মোঃ সাহেল, এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, মোঃ দুলাল মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com