শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

২৩ অক্টোবর জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৩ অক্টোবর মেধাবী ছাত্র ছাত্রীর মাঝে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হবে। ওইদিন বেলা ১১ টায় জেলা পরিষদ কার্যালয়ের অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক প্রদান করবেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৭ সালে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করার লক্ষে বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয়। সেই প্রেক্ষিতে মোট ৭০২ জন ছাত্রছাত্রী আবেদন করেন। যাচাই বাছাই করে ৪৯৪ জনকে মনোনীত করা হয়। মনোনীত শিক্ষার্থীদেরকে ওইদিন উপস্থিত থেকে শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করার জন্য সংবাদপত্রে প্রেরিত এক বার্তায় অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com