শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

আমরা যেন অন্তরকে পরিশুদ্ধ করতে পারি-মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউছ বলেছেন, শারদীয় উৎসবের যে আনন্দ সে আনন্দ সারা বছর জুড়ে থাকুক। আমরা যেন আমাদের পাপ ও নোংরামি অন্তর হতে চির জীবনের জন্য বিসর্জন দিয়ে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। দেয়ানত রাম সাহার বাড়ী পূজা মন্ডপ প্রাঙ্গনে অবস্থিত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন।
মেয়র শারদীয় দুর্গাপূজার মহানবমীতে দিয়ানতরাম সাহার বাড়ী, ডাকঘর এলাকা, চৌধুরীবাজার ও গোপীনাথপুরসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, পূজা কমিটির নেতৃবৃন্দ, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com