শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জের ৩ উপজেলায় এক দিনে ৪ জনের আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ এক দিনে জেলার ৩ উপজেলায় স্কুল ছাত্রী, গৃহবধূ ও বৃদ্ধাসহ ৪ জন আত্মহত্যা করেছেন। তার মধ্যে বানিয়াচঙ্গে ২ জন, আজমিরীগঞ্জে ১ জন ও মাধবপুরের ১ জন।
জানা যায়, গতকাল ভোরে মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মঞ্জু মিয়া (৭০) বিষপানে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। মঙ্গলবার সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই.শাহ আলম লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সুজিনা বেগম (২৫) নামে তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। সে শিবপাশা গ্রামের এনামূল হকের স্ত্রী।
বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের রাসেল মিয়ার কন্যা স্থানীয় মন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের সকাল ১০ টার দিকে বিষপানে ছটপট করতে থাকে। পরে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ৬ টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, একই উপজেলার বড়ইউড়ি গ্রামে জিয়া উদ্দিন নামে এক যুবক শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে মৌলভীবাজার জেলার বাসিন্ধা শিমুল মিয়ার ছেলে। তার শ্বশুর বাড়ির লোকজন জানান-দুই বছর আগে জিয়া উদ্দিন রড়ইউড়ি গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সাথে পরিচয় হয়। পরে সে তার পিত্রালয়ে ছেড়ে রড়ইউড়ি গ্রামে ঘর জামাই থেকে যায়। মঙ্গলবার সকালে সে পরিবারের সকলের অঘোচরে বিষপান করে ছটপট করতে থাকে। বিষয়টি আচঁ করতে পেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com