শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

করাবে এমপি আবু জাহিরকে আবারো নির্বাচিত করার ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ সরকারি সকল সুবিধা ভোগ করতে পারে। রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কাজ করে শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে জনগণের উন্নয়নে কাজ না করে লুটপাটে ব্যস্ত থাকে। তাই আওয়ামী লীগ আবারো ক্ষমতায় না আসলে ক্ষতি হবে দেশের জনগণের।
গতকাল সোমবার বিকেলে লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ পরিষদ মাঠে করাব ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি নিজেদের গঠনতন্ত্রক সংশোধন করে প্রমাণ করেছে তারা দুর্নীতিবাজের দল। নির্বাচনকে সামনে রেখে তারা নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিথ্যাচার করে দেশের বারোটা বাজাতে চায় এই কুচক্রী মহল। উন্নয়ন আর অগ্রগতির স্বার্থে তাদের অপপ্রচারের ব্যাপারে সকলকে সচেতন থাক হবে। হবিগঞ্জ-লাখাইয়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতা আগামী নির্বাচনে এডভোকেট মোঃ আবু জাহিরকে নৌকায় ভোট দিয়ে তৃতীয়বারের ন্যায় এমপি নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, এডঃ মাহফুজ মিয়া।
বক্তব্য রাখেন- যুবলীগ নেতা শরীফ উদ্দিন, মহিউদ্দিন মলাই, জাকির হোসেন মেম্বার, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন, আলী আকবর, ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, মাসুকুর রহমান, মরম আলী, এডঃ খোকন চন্দ্র গোপ, ইউপি সদস্য আব্দুল মালেক, আতাউর রহমান, আব্দুল মুমিন, আব্দুল মালেক মেম্বার, হাজী মোজাম্মেল হোসেন, ফরিদ মিয়া, সাবেক মেম্বার আলী আফছর, বেলন মিয়া, শাহিনুর ইসলাম ফুলন মেম্বার, ছনু মিয়া, প্রবীন্দ্র দাশ, সৌকত আলী, জালাল আহমেদ, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে করাব ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। সভায় এডঃ আবু জাহির এমপি’র উন্নয়ন কাজে অনুপ্রাণিত হয়ে ১০ জন বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com