শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে আসামী ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬৮৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে আসামী গ্রেফতারকালে হামলার শিকার হয়েছে পুলিশ। গ্রেফতার করা আসামীকে ছিনিয়ে নিতে তার স্বজনরা পুলিশের উপর হামলা চালায়। গত রবিবার রাত দেড়টার দিকে লাখাই উপজেলার সালদিঘা গ্রামে এ ঘটনাটি ঘটে।
লাখাই থানার ওসি এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই গ্রামের ইরপান আলীর পুত্র ওয়ারেন্টভুক্ত আসামী সুরাব মিয়াকে পুলিশ ধরতে গেলে আসামীর স্বজনরা ঘেরাও করে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী চিনতাইয়ের চেষ্টা করে। এ সময় এ.এস.আই লোকেশ, কনষ্টেবল পাপলু ও মুর্শেদ আহত হন। এ ঘটনায় এ.এস.আই লোকেশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আহত পুলিশ সদস্যদেরকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com