মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সাংবাদিক লিটন চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী ও চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন সর্বোচ্চ ভোট পেয়ে ডিসিপি হাই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। মোঃ জামাল হোসেন লিটন ৬৬৪ ভোট, আনোয়ার আলী ৪৮৮ ভোট, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন ৪০৭ ভোট ও মোনায়েম চৌধুরী ৩৯৭ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com