বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় বিএনপির ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ অফিসের বাগান থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের ২১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে বানিয়াচং থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মহিবুর রহমান বাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু, জনাব আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মিয়া, কৃষকদল নেতা খোর্শেদ আলম, সেলিম মিয়া, খেলু মিয়া, নাজমুল ইসলাম প্রকাশ সিজিল মিয়া, সৈয়দ দিহান প্রকাশ বদরুল আলম, শেখ শোয়েব, তোতা মিয়া, ইজাজুল মিয়া, মাম্মদ মিয়া, এমদাদুল ইসলাম রকি, জহির লস্কর, শামছুল হক তোফা খান, আব্দুল মোতাব্বি, কামরুল মিয়া, ইলিয়াছ মিয়া, আশিক মিয়া, নছিবুর মিয়া, বুলবুল মিয়াসহ অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জন উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত শনিবার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ অফিসের বাগান থেকে ৮টি পেট্রোল বোমা ও লোহার রড উদ্ধার করে পুলিশ। ওই দিন ইউপি অফিসের হলরুমে উপজেলা কৃষকদলের পূর্ব নির্ধারিত বর্ধিত সভা ছিল। এ ঘটনায় কৃষকদলের বর্ধিত সভা বাতিল করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com